logo
Advertisement

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ, ১২ লাখ টাকা লুট

এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ, ১২ লাখ টাকা লুট
জামায়াত নেতাকে গাড়িতে তুলে নেওয়ার মুহূর্ত। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আবদুর রহমান নামে এক জামায়াত নেতাকে অপহরণ করে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

আবদুর রহমান ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট যাচ্ছিলেন। পথে বিদ্যুৎ অফিস পার হওয়ার পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় অস্ত্র হাতে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে নেমে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেয়। পরে তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় ফেলে রেখে চলে যায় চক্রটি। এ সময় তার কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :