টানা ৯ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরীর লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসঙ্গে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।