logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গ্রেপ্তার কাজী আব্দুল মজিদ। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জের হরিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালা ইউনিয়ন শাখার সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) উপজেলার লাউতা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, গ্রেপ্তারের পর কাজী আব্দুল মজিদকে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement

এর আগে বর্তমান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার হরিরামপুরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় কারাগারে ছিলেন কাজী আব্দুল মজিদ।

২০২২ সালের ৩০ মে হরিরামপুরের বয়ড়া গ্রামে আফরোজা খানম রিতার বাড়িতে দোয়া মাহফিল চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল।

মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই বছরের ১৫ ডিসেম্বর মামলায় আত্মসমর্পণ করলে আদালত কাজী আব্দুল মজিদকে কারাগারে পাঠান।