logo

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

শুক্রবার রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ-সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রাতে রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে থানায় অপমুত্যৃর মামলা হয়েছে।