যোগদানের ৪ দিন পর শিবচর থানার ওসি প্রত্যাহার

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে ।
রোববার (২৯ মার্চ) দুপুরে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দীন কাদের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মাদারীপুর জেলার শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত ২৪ মার্চ থেকে দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। তিনি শিবচর থানায় ইতোপূর্বে উপপরিদর্শক এবং পরবর্তী সময়ে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের মাত্র ৪ দিনের মধ্যেই শনিবার তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা এখনও জানা যায়নি।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে বদলি করা হয়েছে।