logo

খেজুরের প্যাকেটে মিলল ইয়াবা

খেজুরের প্যাকেটে মিলল ইয়াবা

বগুড়ায় খেজুরের প্যাকেটের আড়লে পলি প্যাকেট থেকে ৬ হাজার ৯৫০টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (০১ মার্চ) ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শংকর চন্দ্র রায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা। 

ডিএনসির কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ডিএনসি খবর পায় একটি বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে জি-৩ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তিনি টিকিটবিহীন অবস্থায় ছিলেন। 

তিনি আরও জানান, ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে খেজুরের প্যাকেটে স্কচটেপে মোড়ানো তিনটি পলিপ্যাকেট পাওয়া যায়। সেগুলোতে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।