logo
Advertisement

বগুড়ায় নালা খননের সময় পাওয়া গেল ৩৩৪টি গুলি

এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
বগুড়ায় নালা খননের সময় পাওয়া গেল ৩৩৪টি গুলি
মাটির নিচ থেকে গুলিগুলো উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় নালা নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচে ৩৩৪টি গুলি পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সিটি করপোরেশনের মাস্টার নালা নির্মাণ প্রকল্পের খননকাজ করছিলেন শ্রমিকরা। খননকাজের একপর্যায়ে একজন শ্রমিক নালার দেয়ালের দক্ষিণ পাশের মাটির মধ্যে ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি অন্য শ্রমিকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাটির ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকরা মাটির নিচে গুলিগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিষয় :