logo
Advertisement

দিনাজপুরে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দিনাজপুরে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগার। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুর জেলা কারাগারে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু হওয়া কয়েদির নাম সেকেন্দার শাহী (৫৮)। তিনি জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে।

জেলখানা সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুর জেলা কারাগারে সেকেন্দার শাহী হৃদরোগে আক্রান্ত হলে তাকে তাৎক্ষণিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, চেক চালিয়াতি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন তিনি। গত ২৫ আগস্ট তিনি কারাগারে আসেন।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এশিয়া পোস্টকে জানান, বৃহস্পতিবার ভোর ৪টায় কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে সেকেন্দার শাহীকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।