নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’ এশিয়া পোস্ট-এর নরসিংদী প্রেস ক্লাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১১ মে) সন্ধায় নরসিংদী প্রেসক্লাবে দোয়া মুনাজাত ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অতিথিরা বলেন, এশিয়া পোস্ট জেলার গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে বলে আমরা আশাবাদী। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করুক এশিয়া পোস্ট, দেশবাসীর মুখপাত্র হয়ে উঠুক এই গণমাধ্যম।
পরে এশিয়া পোস্টের নরসিংদী প্রতিনিধি কাউছার মাহমুদকে মিষ্টিমুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নুরুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান রিপন,সময় টিভির আশিকুর রহমান পিয়াল, গাজী টিভির শ্যামল মিত্র, চ্যানেল আইয়ের সুমন রায়, ডেইলি স্টারের জাহিদুল ইসলাম জয়, দৈনিক আমার দেশের শরীফ ইকবাল রাসেলসহ অন্যান্যরা।