logo

বগুড়ার দুই এএসপিকে বদলি

বগুড়ার দুই এএসপিকে বদলি

বগুড়ার দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে পঞ্চগড় জেলা পুলিশে বদলি করা হয়েছে। একইসঙ্গে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই তারবীজকে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।