logo

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলসেতুতে ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের মো. আশরাফ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউলের মৃত্যু হয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় ওই কিশোর মারা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।