logo
Advertisement

বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার
ধর্ষণ। প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিন্নাকুলি ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব মিয়া বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা আজিজ মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রাকিব বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে রাকিব দরজা খুলে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। রাতে তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।