logo
Advertisement

নারীকে পেটানোর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
নারীকে পেটানোর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো. সফিকুল ইসলাম ওরফে সফিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৩ জুন) সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াজউদ্দিন সৈকত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে, এদিন সকালে সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে সফিকুল ইসলামের নাম সামনে আসে।