শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল গ্রেপ্তার

শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক ব্যাপারীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার প্রেমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার এনামুল হক ব্যাপারী সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামের আবুল হোসেন ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে একটি গাড়িতে করে শরীয়তপুরে ফিরছিলেন এনামুল হক ব্যাপারী। গাড়িটি সদর উপজেলার প্রেমতলা এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পালং মডেল থানা-পুলিশ। সেখান থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি এনামুল হক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।


