logo

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার
গ্রেপ্তার প্রদীপ দাস। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের মাদারগঞ্জে বিপুল দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ ব্রাজিলের এক সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার প্রদীপ দাস (২২) ওই এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গ্রাবের গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাস, পলাতক সুবিধা রাণী বুচি ও সুনিয়া জাম্বুর বসতঘরের খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে তল্লাশি চালিয়ে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও অন্য দুজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ।

মাদারগঞ্জের বাসিন্দা হৃদয় আহমেদ বলেন, আমি নিজে ওর মুখে শুনেছি। আগে ব্রাজিলের সমর্থক ছিল এবং এখনও ব্রাজিলই করে।

​তৌফিক নামে স্থানীয় এক যুবক বলেন, আমি গত বছরও তাকে ব্রাজিলের জার্সি পরে ফুটবল খেলতে দেখেছি। সে ব্রাজিলের একজন অন্ধ সমর্থক।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।