logo
Advertisement

সাতক্ষীরায় বিলে মিলল গৃহবধূর মরদেহ

এশিয়া পোস্ট নিউজ,সাতক্ষীরা
সাতক্ষীরায় বিলে মিলল গৃহবধূর মরদেহ
গৃহবধূর লাশ উদ্ধারের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে কোহিনুর বেগম (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

নিহত কোহিনুর সাতক্ষীরা শহরতলীর খেদারডাঙা এলাকার মনসুর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের ভ্যানচালক শরিফুল ইসলাম বালু লোড করার একপর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে প্রস্রাব করতে যান। সেখানে বিলের মধ্যে এক নারীর লাশ ভাসতে দেখে তিনি মালিক আলমগীর হোসেনকে বিষয়টি জানান।

পরে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে পানিতে কালো বোরকা পরা নারীর লাশ ভাসতে দেখে সদর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি অ্যান্ড্রয়েড ফোনও উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটির পরিচয় নিশ্চিত করা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।