মাদকের বিরুদ্ধে ত্রাণমন্ত্রীর অভিযান

‘আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলার বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানগুলোতে মাদকবিরোধী অভিযান শুরু করেছেন তিনি।
রোববার (৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন স্বয়ং ত্রাণমন্ত্রী। সকালে বড়বাড়ি ইউনিয়নে অভিযানের সময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে তাদের ডোপ টেস্ট করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন মন্ত্রী।
এ ছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন মাদকসেবীকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।





