logo

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১ 

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১ 

নির্বাচনি বুথ স্থাপনকে কেন্দ্র করে জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ প্রাঙ্গণে বুথ নির্ধারণ ও অবস্থান নিয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। কলেজ গেটসংলগ্ন এলাকা কয়েক মিনিটের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ পথচারীরা আতঙ্কে ছুটোছুটি করেন।

আহতদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে গুরুতর আঘাত রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর কলেজ এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।