logo
Advertisement

ময়লার স্তূপে পাশাপাশি পড়ে ছিল দুই নবজাতকের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বরিশাল
ময়লার স্তূপে পাশাপাশি পড়ে ছিল দুই নবজাতকের মরদেহ
বরিশাল নগরের নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে পাশাপাশি পড়ে ছিল দুই নবজাতকের মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল নগরের নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে পাশাপাশি দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মরদেহগুলো পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনা ফেলার সময় নবজাতক দুটির মরদেহ ওই স্থানে ফেলা হয়ে থাকতে পারে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, খবর পাওয়ার সময় তারা এলাকাতেই টহলে ছিলেন। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

বিষয় :