logo
Advertisement

গ্যাস-বিদ্যুৎ-তেল সমস্যায় স্থায়ী সমাধানের চেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নাটোর সদর, নাটোর
গ্যাস-বিদ্যুৎ-তেল সমস্যায় স্থায়ী সমাধানের চেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নাটোরে জেলা আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় বক্তব্যে দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। ছবি: এশিয়া পোস্ট

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, গ্যাস-বিদ্যুৎ-তেল সমস্যায় স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। বর্তমান সরকার জনগণের সরকার— তা ইতোমধ্যে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। দেশের মানুষের নানা চাহিদার মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেল অন্যতম হলেও দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কারণে তা এখনো সবার কাছে পুরোপুরি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বিগত দিনে এই খাতগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে দেশকে সবসময় পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। তবে বর্তমান সরকার এ সংকটগুলোর স্থায়ী সমাধান করতে চায়, যেন বাংলাদেশকে ভবিষ্যতে আর কখনো কারও ওপর নির্ভর করতে না হয়। আর এই টেকসই সমাধানের প্রক্রিয়ার অংশ হিসেবেই সাময়িকভাবে জনগণকে কিছুটা কষ্ট সহ্য করতে হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সরকার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শরিফুল হক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।