logo
Advertisement

ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক শেখ ওই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত খদেজান বেগমের ছেলে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ করে রাখেন। পরে বিদ্যুৎ আসার পর মেশিনটি চালু করতে গেলে পাশের টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তার লেগে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানার এসআই আকবর মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

বিষয় :