টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছের ডালপালা কাটা ও বিদ্যুৎলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিদ্যুৎলাইনের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড় ৮টা থেকে বিকেল সাড় ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে কাজের পরিধি ও পরিস্থিতির ওপর ভিত্তি করে এ সময়ের কিছুটা তারতম্য হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
