logo
Advertisement

উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ভোলা
উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

ভোলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাপ্তা ও আলীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার ব্যবসায়ী শফিকের আড়াই বছর বয়সি একমাত্র ছেলে আব্দুল্লাহ এবং আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের আব্দুর রহমান (১)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই শিশুই নিজ নিজ বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর ও ডোবায় খোঁজ করে শিশু দুটিকে পানিতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় :