logo

বিদ্যালয়ের নির্মাণাধীন দেয়াল ধসে প্রাণ গেল শিক্ষার্থীর

বিদ্যালয়ের নির্মাণাধীন দেয়াল ধসে প্রাণ গেল শিক্ষার্থীর
এশিয়া পোস্ট গ্রফিক্স

চাঁদপুরের কচুয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলা সদরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইয়াসিন হোসেন তামিম পাশের গ্রামের সোলাইমান হোসেনের একমাত্র ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার বলেন, দুপুরের বিরতির সময় চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী নির্মাণাধীন ভবনের ভেতর খেলা করছিল। এ সময় সবেমাত্র ইটের গাঁথুনি দেওয়া দেয়াল শিশুটির ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

একই শ্রেণির মাসুম হোসেন জানায়, সে দ্বিতীয় তলার সিড়ি দিয়ে নিচের নামার সময় দেখে- দেয়ালচাপা অবস্থায় পড়ে আছে তার সহপাঠী তামিম। এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসে। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তামিমকে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম আকাশ বলেন, কারও অবহেলায় এমন দুর্ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হবে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।