logo
Advertisement

পটুয়াখালীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ

এশিয়া পোস্ট নিউজ,পটুয়াখালী
পটুয়াখালীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ
পটুয়াখালীতে যুবদলের দুই পক্ষে সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে পদপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিত পদপ্রত্যাশীদের দীর্ঘদিনের বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে কথা-কাটাকাটি হয়, যা পরিবর্তিতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় নেতারা মধ্যস্থতা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, দুমকিতে যুবদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষের কর্মসূচি চলাকালে পুলিশ মাঝখানে অবস্থান নেয়। এ সময় হঠাৎ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে তিনি এখনও হতাহতের খবর পাননি বলে জানান।