Advertisement

মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে: মীর সরফত আলী সপু

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে: মীর সরফত আলী সপু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ছবি: এশিয়া পোস্ট

মাদকের বিরুদ্ধে কেবল সরকারের নয়, দলের প্রতিটি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফুলকুচি গ্রামে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, বিএনপি একটি জনবান্ধব দল হিসেবে সব সময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইসমাইল আহমেদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাফকাত হোসেন রকি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে মীর সরফত আলী সপু একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরবর্তীতে শ্রীনগর উপজেলায় আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।