বন্ধুর বিয়ের জন্য দেশে এসে প্রাণ গেল বাসের ধাক্কায়

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বন্ধুর বিয়ের জন্য দেশে এসে প্রাণ গেল বাসের ধাক্কায়
নিহত সোহেল ফকির। ছবি: সংগৃহীত

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেশে এসে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকিরের (২৪)।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) দুপু বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

নিহতের স্বজন পান্নু মৃধা জানান, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে সোহেলের বাল্যবন্ধু ফরসাল হাওলাদারের গত ১৯ জুন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য গত দশদিন পূর্বে সোহেল কুয়েত থেকে ছুটিতে দেশে আসে। মঙ্গলবার দুপুরে সোহেল মোটরসাইকেল পাকিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় বরিশাল থেকে ঢাকাগামী তাজবি পরিবহন ঘটনাস্থল অতিক্রমের সময় পাশে দাঁড়িয়ে থাকা সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকায় বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :বরিশাল