logo
Advertisement

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার এস এম হুমায়ূন কবির উজ্জল। ছবি : এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকাইয়াপট্টি এলাকার নিজ বাসা থেকে সদর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, এস এম হুমায়ুন কবির উজ্জ্বলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে দায়ের করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।