জিনজিরাম নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
এশিয়া পোস্ট নিউজ, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিনজিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকির চর এলাকার জিনজিরাম নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নদীতে এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে বাহাদুরাবাদ নৌ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাহাদুরবাদ নৌ থানা পুলিশ কাজ করছে।
বিষয় :জামালপুর
.png)






