logo

বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে বাড়ির সামনে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালু বড়ুয়া (৬৫) পূর্ব মেরংলোয়া গ্রামের মৃত যতিন্দ্র বড়ুয়ার ছেলে। আটককৃত তাম্বু বড়ুয়া (৪০) একই এলাকার নিরঞ্জন বড়ুয়া ওরফে ছাতু বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে মিটা কালুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পূর্বপরিকল্পিতভাবে কালু বড়ুয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাম্বু বড়ুয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এশিয়া পোস্টকে বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।