logo
পঞ্চগড় সীমান্ত

শূন্যরেখায় ৩১ ঘণ্টা ধরে আটকে শিশুসহ ১০ জন

শূন্যরেখায় ৩১ ঘণ্টা ধরে আটকে শিশুসহ ১০ জন
শূন্যরেখোয় ৩১ ঘণ্টা ধরে অবস্থান করছেন শিশুসহ ১০ জন। ছবি : এশিয়া পোস্ট

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় শূন্যরেখোয় ৩১ ঘণ্টা ধরে অবস্থান করছেন শিশুসহ ১০ জন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) ভোর ৫টায় বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় বিজিবির টহল দল তা প্রতিহত করে। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে রাজি হয়নি।

এদিকে, এক দিন একরাত পেরিয়ে গেলেও সীমান্তে আটকে থাকা এসব নারী, পুরুষ ও শিশুর ভাগ্যের কোনো সুরাহা হয়নি। বাংলাদেশে প্রবেশ করতে না পারা এবং ভারতেও ফিরতে না পারায় তারা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছে। সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি কোনো ধরনের পুশইন মেনে নেবে না। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।