logo
Advertisement

মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

এশিয়া পোস্ট নিউজ,যশোর
মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
যশোর জেনারেল হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

যশোর সদর উপজেলায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার বড় ছেলে মামুন মাস্টারকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তার বড় ছেলে। তিনি লাউজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মামুন তার মাকে বঁটি দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনকে আটক করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বিষয় :