logo

ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তার

ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তার
আসামি বিপ্লব। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি মার্কেটের ছাদে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় আসামি বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের নেতৃত্বে শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর থেকেই আসামি গ্রেপ্তার এবং শিশুটির চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিভিন্ন পুলিশের সোর্সের মাধ্যমে টাঙ্গাইল পার্ক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ৩০ অক্টোবর বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি চিৎকার করায় ও বাধা দেওয়ায় বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট