Advertisement

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, হেলপার নিহত

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, হেলপার নিহত
আল আমিন। ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার (সহকারী) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে[১]।

নিহত আল আমিন (১৮) যশোর জেলার খোলাডাঙ্গা এলাকার মফিজ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে মালামালবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা (টায়ার) পাংচার (বাস্ট) হয়ে যায়। পরে হেলপার আল আমিন সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় যশোর দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হেলপার আল আমিন।

একই সঙ্গে প্রাইভেটকারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন এবং প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় :