logo

একই বিভাগের ছাত্রীর ধর্ষণ মামলায় চবি শিক্ষার্থী কারাগারে

একই বিভাগের ছাত্রীর ধর্ষণ মামলায় চবি শিক্ষার্থী কারাগারে
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা। ছবি: থানার ওয়েবসাইট থেকে নেওয়া

একই বিভাগের ছাত্রীর ধর্ষণ মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাদী নিজে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই ছাত্রী বাদী চট্টগ্রাম নগরীর হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় ও পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের লোভ দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামি তোহাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।