logo

হাসপাতালের সেপটিক ট্যাংকে মিলল কঙ্কাল

হাসপাতালের সেপটিক ট্যাংকে মিলল কঙ্কাল

পাবনা জেনারেল হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে একজন মানুষের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের পেছনে অবস্থিত সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করা হয়।

জানা গেছে, হাসপাতালের কর্মচারীরা কঙ্কাল দেখে কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

ধারণা করা হচ্ছে, অনেক দিনের পুরোনো মরদেহ পঁচে কঙ্কাল হয়ে গেছে। তবে কঙ্কালটি পুরুষ নাকি নারীর, বয়স কেমন, কতদিন আগে মারা গেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠানো হবে।