Advertisement

ভিসা ও সীমান্ত জটিলতা নিয়ে ভারতীয় হাইকমিশনারের বার্তা

এশিয়া পোস্ট নিউজ, বেনাপোল (যশোর)
ভিসা ও সীমান্ত জটিলতা নিয়ে ভারতীয় হাইকমিশনারের বার্তা
বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশে এসেই পর্যটক ভিসা ও সীমান্তকেন্দ্রিক জটিলতা নিয়ে বার্তা দিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

Advertisement

সড়ক পথে শুক্রবার (১২ জুন) সকালে যশোরের বেনাপোল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে। দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় পর্যটক ভিসা চালু করা হবে।

সম্প্রতি পুশইন ইস্যুতে সৃষ্ট সীমান্তকেন্দ্রিক জটিলতা নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দিল্লিতে বিএসএফ ও বিজিবি বৈঠকে পুশইনের বিষয়ে সফল আলোচনা হয়েছে। এখন থেকে বর্ডারে উত্তেজনা থাকবে না।

ভারতে গত মঙ্গলবার শুরু হয় বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন। বৃহস্পতিবার শেষ হয়েছে দুই দেশের এই সীমান্ত সম্মেলন।

এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি জনগণ। বাংলাদেশের ২০ কোটি জনগণ। দুই দেশের ১৬০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসঙ্গে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দেবে।

তিনি বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি তাতে যেন সফল হই।

গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী।

গত ২৪ সালের এপ্রিল মাসে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

বিষয় :