নোয়াখালীতে গ্রেপ্তার লক্ষ্মীপুরের যুবলীগ নেতা শাহজান মেম্বার

নোয়াখালী থেকে গ্রেপ্তার হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শাহজান মেম্বার। তিনি উইনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
শনিবার (১০ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) নোয়াখালীর সোনাইমুড়ী থেকে তাকে গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা পুলিশ। পরে তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাজাহান মেম্বারের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান এশিয়া পোস্টকে জানান, শাহজানের বিরুদ্ধে সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
