logo

মায়ের চোখের সামনে প্রাণ গেল দুই মেয়ের

মায়ের চোখের সামনে প্রাণ গেল দুই মেয়ের
তারাকান্দা থানা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের তারাকান্দায় মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার রাবিয়া ও আরিয়ান। তারা সম্পর্কে আপন বোন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় তার দুই মেয়েকেও সঙ্গে নেন। পথিমধ্যে পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় ফুলপুরগামী একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।