logo
Advertisement

ভারত থেকে গরু আনতে গিয়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
ভারত থেকে গরু আনতে গিয়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার
গ্রেপ্তার কালু হোসেন ও মো. আশিক। ছবি: এশিয়া পোস্ট

ভারতের পশ্চিমবঙ্গে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে গরু আনতে গিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার সূজনীপাড়া রতন মোড় ও ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়টি গরুসহ তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতরশিয়া এলাকার মতিন মিয়ার ছেলে মো. কালু হোসেন (৩২) এবং শিবগঞ্জ উপজেলার নিশিপাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মো. আশিক (৩৫)। ভারতীয় পুলিশ নথিপত্রে তাদের নাম আব্দুস সামাদ ওরফে কালু ও অসিকুল হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জহুরপুর বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের ৭১-নুরপুর ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে সীমান্ত পেরিয়ে গরু আনার সময় সুতি থানা পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি; বিষয়টির খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।