logo

জব্দ ৫০ লাখ ব্যবসার টাকা, দাবি ঠাকুরগাঁও জামায়াত আমিরের

জব্দ ৫০ লাখ ব্যবসার টাকা, দাবি ঠাকুরগাঁও জামায়াত আমিরের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ। এদিকে আটকের পর ওই জামায়াত নেতার দাবি, জব্দ করা সব টাকা তার ব্যবসার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।

এদিকে আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসা করেন।

এ বিষয়ে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়।