সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের (৩৫) মরদেহ (৩৫) গ্রামের বাড়িতে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ২৩ মিনিটে মরদেহটি ঢাকা থেকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে পৌঁছে। এ সময় মরদেহের সঙ্গে ছিলেন শাহেদের স্ত্রী কাকলী বেগম ও তার দুই সন্তান।
সাহেদের খালাতো ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এর কিছুক্ষণ পরই বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে। এতে অন্যান্যদের সঙ্গে নিহত হন সাহেদ।
সাহেদের বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে প্রবাসী হিসেবে থাকেন। ঘটনার সময় তার মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন, তবে চার দিন আগে তিনি দেশে ফিরে এসেছেন।
