logo
Advertisement

আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

এশিয়া পোস্ট নিউজ,চাঁদপুর
আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক
আত্মগোপনে থাকা এক পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামে। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস, তার স্ত্রী ও দুই সন্তানকে আটক করেছে পুলিশ। তারা নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী কালামের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই গাজী কালাম জানান, দুই দিন ধরে অভিযান চালিয়ে পিন্টু দাসের অবস্থান শনাক্ত করা হয়। চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে ও পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় :