logo

নাটোরে এলো ৭ লাখ লিটার ডিজেল

নাটোরে এলো ৭ লাখ লিটার ডিজেল

নাটোর রেলহেড ডিপোতে দেড় মাস পর ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে ২১টি তেলবাহী ওয়াগন পৌঁছেছে। এতে নাটোরসহ আশপাশের চার জেলায় চলমান ডিজেল সংকট কিছুটা লাঘব হবে বলে আশা সংশ্লিষ্টদের।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে তেলবাহী ওয়াগনগুলো নাটোর রেলস্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে এসে পৌঁছে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে ডিপোগুলোতে সেনা সদস্যরা অবস্থান নেয়। পরে বিকেলে সেনাবাহিনীর কড়া পাহারায় ট্যাংক লরিতে তেল খালাস শুরু হয়।

পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী বলেন, নাটোর থেকে পার্শ্ববর্তী চার জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সিগুলোতে পর্যায়ক্রমে সরাসরি ডিজেল পাঠানো হবে। এতে করে দ্রুত সরবরাহ আগের মতো স্বাভাবিক হবে। এতে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটা কমবে বলে প্রত্যাশা করেন তিনি। 

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে নাটোর ডিপোতে তেলবাহী ওয়াগন এসেছিল।