Advertisement

সাতক্ষীরায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
মানচিত্রে সাতক্ষীরা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

সাতক্ষীরার শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রাঘাতে লুৎফর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত লুৎফর রহমান (৫৫) ওই পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শ্যামল কুমার মণ্ডল জানান, লুৎফর রহমান বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে সেই জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।