logo

আবেগ নয়, বি‌বেক দি‌য়ে ভোট দে‌বেন : পার্থ

আবেগ নয়, বি‌বেক দি‌য়ে ভোট দে‌বেন : পার্থ

ভোলা-১ (সদর) আস‌নের বিএন‌পি জোট সম‌র্থিত প্রার্থী ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, ১৭ বছর পর সু‌যোগ এসে‌ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, মানুষের ভোটা‌ধিকার ফি‌রি‌য়ে দেওয়ার, একটা ভোট প্রদান করার। আবেগ নয়, বি‌বেক দি‌য়ে আপনারা ভোট দেবেন। 

শ‌নিবার (৩১ জানুয়ারি) বি‌কে‌লে সদ‌র উপ‌জেলার ধ‌নিয়া ইউনিয়‌নের ইলিয়াছ মিয়া মাধ‌্যমিক বিদ‌্যালয় মা‌ঠে নির্বাচ‌নি সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আন্দা‌লিব রহমান পার্থ ব‌লেন, জামায়া‌তে ইসলামী কখনও নদীভাঙন, ক‌রোনা, ঝড়, দু‌র্যোগে কোনো মানু‌ষের উপকা‌রে আসে‌নি। তা‌দের কোনো নেতা‌কে দেখা যায়‌নি। তারা মানু‌ষের কোনো উপকা‌রে আসে‌নি। কোনো মামলায় দেখা যায়‌নি, এখন নির্বাচন আস‌ছে তা‌দের দেখা যা‌চ্ছে ভোট চাইতে।

তি‌নি ব‌লেন, আগামী‌তে তা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত কর‌লে ভোলা-ব‌রিশাল সেতু, মে‌ডি‌কেল ক‌লেজ, নদীভাঙন ও রাস্তাঘাট করা হ‌বে। 

ধ‌নিয়া ইউনিয়‌ন বিএন‌পির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লাবুর সভাপ‌তি‌ত্বে ‌এ সময় ‌জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ন আহ্বায়ক জেলা বিএন‌পির শ‌ফিউল রহমান কিরণ, হারুন অর র‌শিদ ট্রুম‌্যান, সদস‌্য স‌চিব রাইসুল আলম, জেলা বি‌জে‌পির সভাপ‌তি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহ বক্তব‌্য রা‌খেন।