ইটনা উপজেলা ছাত্রলীগের সভাপতি রিংকু গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইটনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান বলেন, রফিকুল ইসলাম রিংকুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
