Advertisement

জুলাই গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
জুলাই গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার, গণভোটের রায়ের বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটায় ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোডের আসিফ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি আল মামুন, অ্যাডভোকেট আবু তালেব ও আব্দুল গফুর।

সমাবেশে বক্তারা গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে জুলাই আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী মো. ইমরান হোসেন (ইমু) ও নাজমুল হোসেন (রনি) উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, ছাত্র অধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না, সহকারী সমাজসেবা সম্পাদক বিল্লাল হোসেন, সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হুসাইন, সিটি কলেজ শাখার সভাপতি মোল্ল্যা ইব্রাহীম খলিলুল্লাহ, আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার সভাপতি মো. মুহিব্বুল্লাহ এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান ফাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থী।