আম খাওয়ার সময় গলায় আঁটি আটকে মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে আম খাওয়ার সময় গলায় আঁটি আটকে শহিদুল ইসলাম নামেে এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার (৩০ মে) সকালে উপজেলার ভাংবাড়ীয়া পশ্চিম পাড়ায় নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম ওই এলাকার মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।
পারিবারের বরাতে ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, শনিবার সকালে নিজ বাড়িতে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম। অসাবধানতাবশত আমের আঁটি তার শ্বাসনালীতে আটকে যায়। মুহূর্তের মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।



