logo

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী
ছবি: আইনশৃঙ্খলা বাহিনীর সৌজন্যে

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ কবিতা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন তার স্বামী মো. বিপ্লব হোসেন (৩৭)।

বুধবার (১৪ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর হাড্ডিপট্টি মহল্লায় এই অভিযান পরিচালিত হয়।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, অভিযানে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৬০ টাকাসহ কবিতা নামে একজন নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে টের পেয়ে তার স্বামী তাকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।